ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-এ-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম বিষযক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

আপডেট টাইম : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯