বিনোদন ডেস্কঃ বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। এ সময়ে খুব বেছে বেছে নাটকে কাজ করছেন তিনি। মূলত তার দুসন্তানকে সময় দিয়েই তার দিন পার হয়ে যায়। যে কারণে নাটকে অভিনয়ের জন্য সময় বের করাটাও একটু কঠিন।
তবে এবার যুক্ত হয়েছেন সেলুন ব্যবসার সঙ্গে। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ইটারনাল বিউটি লাউঞ্জ নামে একটি সেলুন চালু করছেন তিনি। অবশ্য এটি তার একক মালিকানাধীন নয়। সঙ্গে রয়েছেন তার ছোট ভাই ফাহিমের স্ত্রী সিনথিয়া। আগামীকাল সেলুনটির উদ্বোধন হবে।
এ প্রসঙ্গে রিচি বলেন, ‘একজন নারীর রূপচর্চা বিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয় তার সবকিছু থাকবে আমাদের এখানে। আমার বিশ্বাস কাস্টমার ভীষণ সন্তুষ্ট থাকবেন।
এদিকে রিচি শিগগিরই আগামী ঈদের জন্য ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























