ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

পাকিস্তানের লিগে নাম লেখালেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্কঃ বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজুর রহমান এখন পরিচিত মুখ। এ বছর আইপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এবার তিনি ২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন।

২০২৫ পিএসএলে মোস্তাফিজের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিএসএল আজ বাংলাদেশ সময় বেলা ১টায় এই বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ ক্যাপশনের মাঝে বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছে। শেষে দিয়েছে আগুনের গোলা। বাংলাদেশ সময় বেলা ২ টা ৩৫ মিনিট পর্যন্ত পোস্টটিতে রিঅ্যাকশন ১২ হাজার ছাড়িয়ে গেছে। অধিকাংশই লাভ ও কেয়ার ইমোজি দিয়েছেন।

মোস্তাফিজকে নিয়ে দেওয়া পিএসএলের পোস্টে মন্তব্য হয়েছে ৬৫০-এর বেশি। ভক্ত-সমর্থকেরা বাংলাদেশের বাঁহাতি পেসারকে শুভকামনা জানিয়েছেন। কোন ফ্র্যাঞ্চাইজির তাঁকে নেওয়া উচিত, মন্তব্যের ঘরে অনেকে পরামর্শ দিয়েছেন। ১৫০-এরও বেশি শেয়ার হয়েছে পোস্টটি। ১১ জানুয়ারি হবে ২০২৫ পিএসএলের ড্রাফট।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। তবে দশম আসর (২০২৫ পিএসএল) সে সময় হওয়ার সুযোগ যে নেই। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি। এবার পিএসএল তাই হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের সময়ে। যেখানে ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত।

এখন পর্যন্ত পিএসএলে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে এই পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

পাকিস্তানের লিগে নাম লেখালেন মোস্তাফিজ

আপডেট টাইম : ০৬:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪