ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সালমান দাবাং সাজে অর্পিতার বাড়িতে

বিনোদন ডেস্কঃ আজ (২৭ ডিসেম্বর) বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বুলেট প্রুফ গাড়িতে চড়ে অর্পিতার বাড়িতে দাবাং রূপে প্রবেশ করেছেন ভাইজান।

এবার ৫৯ বছরে পা রাখছেন সবার প্রিয় নায়ক সালমান খান। ভাইজান তার বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে পরিচিত। এ নায়কের বিয়ে নিয়ে প্রায়ই মুখরোচক সংবাদ পরিবেশিত হয়।

গত কয়েক বছর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দল সালমান খানকে হত্যা চেষ্টা করছে। তাকে বার বার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ভাইজানকে ব্যাপক নিরাপত্তায় ঘিরে রাখা হচ্ছে।

প্রতিবার সালমানের বাংলো গ্যালাক্সিতেই জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা হয়। তবে এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছে। ভাইজানের জন্মদিনের পার্টির সব দায়িত্ব নিয়েছেন তার বোন অর্পিতা। জন্মদিনের বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। বুলেট প্রুফ গাড়িতে চড়ে অর্পিতার বাড়িতে ‘দাবাং’ রূপে প্রবেশ করেছেন সালমান।

সালমানের পরনে কালো শার্ট, ধূসর রঙের জ্য়াকেট। কিন্তু সে সময় তিনি একা ছিলেন না, সালমানের পেছন পেছন গাড়িতে এলেন ইউলিয়া ভান্তুর, সস্ত্রীক আরবাজ খান, সোহেল খান, সংগীতা বিজলানির মতো খ্যাতিমান তারকারা। আরও ছিলেন জেনেলিয়া, রীতেশ দেশমুখ।

একটি সূত্রের জানা গেছে, কেক কেটে, ভাইজানের প্রিয় খাবার দিয়েই সাজানো হয়েছিল বার্থডে ডিনার টেবিল। এমনকী অতিথিদের অনুরোধে নাকি নেচেছেনও ভাইজান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সালমান দাবাং সাজে অর্পিতার বাড়িতে

আপডেট টাইম : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪