ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

শনিবার এক বার্তায় এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত দিনব্যাপী ‘দি চিফ অব দি এয়ার স্টাফস এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারন্সে’ অংশগ্রহণ করেন।

এ বছর কনফারেন্সের বিষয়বস্তু ছিল ‘মাল্টি ডমেইন অপারশেনস্ ফর দি নেক্সট জেনারেশন এয়ার ফোর্স।’

সম্মেলনে আকাশ, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি এবং পরিকল্পিত অপারেশনের জন্য সম্ভাব্য জটিল চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে যুক্তরাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী, বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ভবিষ্যৎ প্রজন্মের বিমান বাহিনীর স্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সম্মেলনে আশা করা যায়।

গত মঙ্গলবার (১৬ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

আপডেট টাইম : ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯