ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ভিন্ন ঘরানার গল্পে ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’

বিনোদন ডেস্কঃ নতুন বছরে নতুন প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে বিনোদন ভিত্তিক কনটেন্ট নির্ভর নতুন ইউটিউব চ্যানেল ‘এলার্ট বাংলাদেশ’। সদ্য এই চ্যানেলটি ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের টিজার প্রকাশের মাধ্যমে নতুন এই চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আমান রেজা, কাজী নওশাবা আহমেদ, মো. ইকবাল হোসেন, এল আর খান সীমান্ত, পূর্ণিমা বৃষ্টি, সঞ্চিতা দত্ত, সালমান কায়সার রানা, মো. মাসবাউল মন্ডল সোহান, তৌহিদুল ইসলাম তাইফ প্রমুখকে।

আবদুল্লাহ জহির বাবুর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। তিনি বলেন, ‘এ সময়ে লগ্নি করে টাকা তুলে আনা বিশাল একটা ব্যাপার। সেই জায়গা থেকে প্রযোজক খসরু পারভেজ রুমী ভাই আমার প্রতি আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি সময়ের চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ঘরানার দুটি কাজ উপহার দেওয়ার। আশা করছি দর্শক এগুলো উপভোগ করবেন।

চিত্রনায়ক আমান রেজা বলেন, ‘নতুন বছরে নতুন দুটি কাজ পেতে যাচ্ছেন দর্শকরা। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও পুরো টিম দারুণ করেছেন। এ সময়ের দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট দুটি নির্মিত হয়েছে। ভিন্ন ঘরানার দুটি কাজ আসতে যাচ্ছে। সবাই অ্যালার্ট বাংলাদেশের সঙ্গে থাকবেন।

নিজেদের আত্মরক্ষার গল্প তুলে ধরা হয়েছে জানিয়ে নওশাবা বলেন, ‘‘নারী’ আমার করা অন্যরকম একটি কাজ। বিশেষ করে নারীদের এই কাজটি দেখা উচিত। এটি দেখলে নারীরা বুঝতে পারবেন কীভাবে আত্মরক্ষা করা যায়। আমি যোদ্ধা, কামব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি। এভাবেই মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে চাই। নতুন বছরে দর্শকরা দারুণ দুটি কাজ পেতে যাচ্ছেন।

আরেক অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ডানপিটে ছেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাস্তবধর্মী গল্পে নির্মিত হয়েছে। এমন বাস্তব ঘরানার গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। চরিত্রটি চ্যালেঞ্জিং। সবারই উচিত নিজেদের আত্মরক্ষার জন্য কলা শেখা, যা এই গল্পে তুলে ধরা হয়েছে। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও দারুণ একটি কাজ দর্শকরা পেতে যাচ্ছেন।

নতুন বছরে নতুন প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে বিনোদনভিত্তিক কনটেন্ট নির্ভর নতুন ইউটিউব চ্যানেল ‘অ্যালার্ট বাংলাদেশ’। এই চ্যানেলটিতেই প্রকাশ হবে দুটি চলচ্চিত্র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ভিন্ন ঘরানার গল্পে ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’

আপডেট টাইম : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫