ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

গত ৩ নির্বাচনে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার: প্রধান উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ড. রূপা হককে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার। দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল।

শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ এমপি রুপা হক‌‌ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় আলাপের এক পর্যায়ে ড. ইউনূস‌‌ এ মন্তব্য করেন।

আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। একটি ২০২৫ সালের ডিসেম্বর অপরটি ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর।

এসময় অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে রুপা হক‌‌ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ দেখে আমি উৎসাহিত।

এ সময় রুপা হক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। এর আগে, তিনি যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

গত ৩ নির্বাচনে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার: প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫