ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মস্কোয় হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: রাশিয়ার রাজধানী মস্কোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ২০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিরোধী প্রার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে সেই দাবিতেই এই বিক্ষোভ শুরু হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা অর্জন করতে কমপক্ষে পাঁচ হাজার মানুষের স্বাক্ষর প্রয়োজন হয়। যা বিরোধী প্রার্থীরা ইতোমধ্যেই জোগাড় করে ফেলেছে। সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্স নাভালনিসহ অন্যান্য বিরোধী দলীয় নেতারাও সমর্থকদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন।
বিরোধী দলের অন্তত ৩০ জন প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, প্রশাসনবিরোধী নেতাদের পক্ষে জড়ো করা সমর্থকদের স্বাক্ষর যে পদ্ধতিতে যাচাই করে বাতিল ঘোষণা করা হয়েছে তা ভুল।
বিক্ষোভে নাভালনি বলেন, আমরা তাদের দেখিয়ে দেব যে এটি একটি বিপজ্জনক খেলা। আমরা আমাদের প্রার্থীদের জন্য লড়াই করব। তিনি দৃঢ়ভাবে বলেন, প্রার্থীদের নির্বাচনের জন্য অন্তর্ভুক্ত করা না হলে আগামী সপ্তাহে এর চেয়ে বড় পরিসরে বিক্ষোভ আয়োজন করা হবে।

এরই মধ্যে লিউবিয়ভ সোবোল নামের এক নারী প্রার্থী নির্বাচনে মনোনয়নের আবেদন বাতিল হওয়ার প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে অনশন কর্মসূচি পালন করছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে এই বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন যে, তারা দুর্বৃত্ত, জালিয়াত, প্রতারক এবং চোর মুক্ত রাশিয়ার জন্য বিক্ষোভ করছে।

স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে দেয়ার দাবিতে হওয়া এক বিক্ষোভ র‌্যালি থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গত সপ্তাহে গ্রেফতার করেছে পুলিশ। রাশিয়ায় ব্যাপকহারে দুর্নীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার মানের অবনতি হওয়ার কারণে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। এসব কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রতি মানুষের সমর্থনও কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মস্কোয় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯