ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সচিবালয়ের ১ নম্বর গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের সামনে এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেখানে তারা ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে সচিবালয়ের ভেতরে যান চার সদস্যদের একটি প্রতিনিধিদল। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপেক্ষারত শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা।

পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তাঁরা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাঁদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁরা চলে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সচিবালয়ের ১ নম্বর গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

আপডেট টাইম : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫