ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮

সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে: প্রধান উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেয়া হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারও একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত একটি চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কারের এজেন্ডাকে সমর্থন করি।’

তিনি বলেন, ‘আপনারা যা কিছু করতে চান, আমাদের জানান’। ‘এটি প্রমাণ করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু কাজ করছে না, তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে, তা দৃশ্যমান করা।’

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এটা দৃশ্যমান হওয়াও জরুরি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেবল কাজই করছে না, সেটি শেষও করছে।’ বর্তমান সময়কে উপযুক্ত বলে অভিহিত করে অধ্যাপক ইউনূস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও পার্শ্ববর্তী অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চেয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে অবকাঠামো নির্মাণে ইআইবির সহায়তাও চেয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউএনজিএ’র সাইডলাইনে ইইউ সভাপতি উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তখন তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবায়নযোগ্য শক্তির দিকে বাংলাদেশের ক্রমবর্ধমান স্থানান্তর নিয়ে আলোচনা করেছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন, যেখানে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা কথাও জানান।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে: প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১০:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫