ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক: বাণিজ্য উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। জানান, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

উপদেষ্টা বলেন, দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এ সময় তিনি জানান, বিগত সরকারের সময়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে টিসিবির কার্ড দেয়া হয়েছিল। একই পরিবারের অনেককে দেয়া হতো। সেটি বাদ দিয়ে ১ কোটি থেকে ৬৩ লাখ করা হয়েছে। জানান, বাজার নিয়ে রমজানে কোন সমস্যা হবে না। প্রযোজনীয় মজুদ রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক: বাণিজ্য উপদেষ্টা

আপডেট টাইম : ০২:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫