ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

তুরস্ক ও রাশিয়া রাষ্ট্রীয় সফরে নৌপ্রধানের ঢাকা ত্যাগ

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: তুরস্ক ও রাশিয়ায় ছয়দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (২১ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় সহকারী নৌপ্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌপ্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজপ্তি তুরস্কে অবস্থানকালে নৌপ্রধান তুরস্কের নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজভাল ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াছের গুলার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পাশাপাশি তিনি দেশটির গোলচুকনেভাল বেইস, ইস্তাম্বুল শীপইয়ার্ড ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনসহ তুরস্কের ফ্লিট কমান্ডার ভাইস এডমিরাল ইর্কুমেন্ট টাটলিওগলু এবং তুরস্কের নৌ শিক্ষা ও প্রশিক্ষণ কমান্ডার রিয়ার এডমিরাল কাদিরইলডিজ এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ নৌপ্রধান।

তুরস্ক সফর শেষে নৌপ্রধান রাশিয়া গমন করবেন। সেখানে তিনি ২৮ জুলাই রাশিয়ার নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন।তাছাড়া তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মিলিত হবেন। রাশিয়া অবস্থানকালে নৌপ্রধান দেশটির বিভিন্ন নৌঘাঁটি, জাহাজ ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

তুরস্ক ও রাশিয়া সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

তুরস্ক ও রাশিয়া রাষ্ট্রীয় সফরে নৌপ্রধানের ঢাকা ত্যাগ

আপডেট টাইম : ১২:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯