ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সর্বদলীয় বৈঠকে এলডিপি-লেবার পার্টির একাংশ যাবে না

সিটিজেন প্রতিবেদকঃ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে যাবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টির একাংশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এলডিপি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে এই বৈঠকে অংশ না নেওয়ার কথা জানিয়েছে লেবার পার্টির একাংশ। এক বার্তায় বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের রাজনৈতিক দল। বুধবার রাত ৯টা ৫১ মিনিটে একটা এসএমএস পাঠিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে দাওয়াত দেয়াকে আমরা অসম্মানজনক ও অসৌজন্যমূলক আচরণ মনে করি। তাই আজকের বৈঠক বর্জন করার জন্য লেবার পার্টি সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সর্বদলীয় বৈঠকে এলডিপি-লেবার পার্টির একাংশ যাবে না

আপডেট টাইম : ০২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫