ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ আলী খান

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা  হামলা হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুড়িকাঘাতে গুরুতর আহত হন সাইফ।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলি খানকে। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।

সাইফের জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সাইফের, এখন শঙ্কামুক্ত তিনি। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এর আগে সাইফের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্র জানায়, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ আলী খান

আপডেট টাইম : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫