ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। এই প্রতীককে ইসলামের শত্রুরা এতোটাই ভয় পায় যার কারণে তারা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেন, কারণ দেশে সত্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতীক।

তিনি বলেন, এ দেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। পূর্ণ বিজয়ের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এখন থেকেই যারা চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত তারা জনগণকে চুষে খাবে। এদের শোষণ থেকে রক্ষা পেতে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের (দক্ষিণ) পরিচালক সাইফুল আলম খান মিলন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে

আপডেট টাইম : ০৮:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫