ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সিএনজি স্টেশন ঈদে ১০ দিন খোলা থাকবে ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে ও পরে ১০ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে ।

সোমবার (১১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী বলেন, ঈদের আগের সাতদিন এবং পরের তিন দিন, মোট ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।’

‘বর্তমানে গ্যাস রেশনিংয়ের সুবিধার্থে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।’

তিনি বলেন, ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।

গার্মেন্ট কর্মীদের ঈদের সময় বিআরটিসির বাস দিয়ে সহযোগিতা করা হবে এবং ধাপে ধাপে ছুটির বিষয়ে মালিকদের যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।

সড়কের কারণে যানজটের কারণ সৃষ্টি হবে না জানিয়ে তিনি বলেন, দেশের বন্যকবলিত এলাকায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। মহাসড়কে কোথাও সমস্যা সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই, সব গুড শেইপে রয়েছে এবং সামনেও ভালো থাকবে।

মন্ত্রী আরও বলেন, যত্রতত্র পশুর হাট যেন না বসে, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানোনো হয়েছে। রাস্তা এবং রাস্তার আশপাশে যেন পশুর হাট না বসে, ঢাকা সিটি কর্পোরেশনকে এ বিষয়ে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সিএনজি স্টেশন ঈদে ১০ দিন খোলা থাকবে ২৪ ঘণ্টা

আপডেট টাইম : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯