ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

আহত হয়েছে ৪৫ হংকংয়ে রেল স্টেশনে হামলায়

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: হংকংয়ের ইউয়েন লং জেলার একটি রেল স্টেশনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কয়েক ডজন মুখোশ পরা লোকজন। রোববারের ওই হামলায় ৪৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা বেশ কয়েকজন প্লাটফর্মে থাকা লোকজন এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালাচ্ছে।
এর আগে গণতন্ত্রকামীরা হংকংয়ের কেন্দ্রে একটি সমাবেশে অংশ নেয়। সেখানে বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবাট বুলেট ছুড়েছে পুলিশ।

তবে রেল স্টেশনে কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। গণতন্ত্রকামী আইনপ্রণেতা রাই চান এই হামলা সম্পর্কে বলেন, এমন পরিস্থিতিতে পুলিশ কেন দ্রুত সেখানে এলো না?

তিনি আরও বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা সর্বোচ্চ হওয়ায় হংকং বিশ্বের অন্যতম। হামলার সময় তারা কোথায় ছিল?

অপরদিকে বিরোধী আইনপ্রণেতা ল্যাম চিউক টিং বলেন, সেখানে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নিয়েছে পুলিশ। হংকংয়ে অস্ত্র নিয়ে রাস্তায় লোকজনকে মারধরের অনুমতি দেয়া হয়েছে?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

আহত হয়েছে ৪৫ হংকংয়ে রেল স্টেশনে হামলায়

আপডেট টাইম : ০২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯