ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আবদুল মঈন খান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মঈন খানের সঙ্গে চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

তবে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। কোনো পক্ষই এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানায়নি।

এলেনর স্যান্ডার্স তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এটি তাঁর প্রথম ঢাকা সফর। এ সফরে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার, মানবাধিকার সংগঠনসহ অন্যান্য অংশীদারের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারবিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক

আপডেট টাইম : ০১:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫