ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে যা বললেন সারজিস

সিটিজেন প্রতিবেদকঃ প্রবাসী লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘ইলিয়াস ভাই, পিনাকী দাদা, কনক সরওয়ারের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন, যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন।

সারজিস বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই।

এদিন বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি চারটি মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে যা বললেন সারজিস

আপডেট টাইম : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫