ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

পরিবার সদস্য ছাড়া ভিআইপি টিকিটের অন্য কারো জন্য সুপারিশ রাখা হবে না

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের সময় রেলে ভ্রমণের জন্য ভিআইপি নিজে বা তার পরিবারের সদস্য ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করলে তা রাখা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর রেল ভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে ১২ আগস্ট ঈদ ধরে রেলের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

এবার ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৯ জুলাই। চলবে ২ আগস্ট পর্যন্ত। রেলের ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘সবসময় একটা অভিযোগ আছে ভিআইপিদের (গুরুত্বপূর্ণ ব্যক্তি) যে ট্রিটমেন্ট রেলে করা হয় তাতে সাধারণ যাত্রীরা টিকিট পায় না। ভিআইপি বলতে আমরা গতবার ব্যাখ্যা দিয়েছিলাম, ভিআইপি বলতে- মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সরকারের সচিব পর্যায়ে যারা আছেন তাদের বুঝিয়ে থাকি।’

তিনি বলেন, ‘তারা (ভিআইপি) যদি কেবল নিজেরা ফ্যামিলি নিয়ে যাত্রা করেন, তাহলেই তাদের টিকিট দেব। এছাড়া ওনাদের সুপারিশে আত্মীয়-স্বজন যাবে, পিএস যাবে, ভাই যাবে, ভাবি যাবে, নেতাকর্মী যাবে- এ ধরনের সুপারিশ গ্রহণ করবো না।’

‘ভিআইপি বলতে মন্ত্রী হিসেবে আমি যদি নিজে যাই পরিবার নিয়ে (রেলে) যেতে পারব’ বলেন রেলমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

পরিবার সদস্য ছাড়া ভিআইপি টিকিটের অন্য কারো জন্য সুপারিশ রাখা হবে না

আপডেট টাইম : ০৩:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯