ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই ।

ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই ।মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়ার তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দনগর এলাকার উড়াও পাড়ার তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তোতা মিয়ার ছেলে প্রিয় ইসলামকে (১৭) মাদক সহ আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা। পরে একই এলাকার আরিফ (২৫), রাজা (২৩) ও বিজয় (২২) নামের তিন যুবক হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় প্রিয় ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সিপাহি ফেরদৌস কোবির বাঁধন ও এ,এস,আই আব্দুল হালিম আহত হন। পরে থানা থেকে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একই এলাকার মৃত মালেক আলীর ছেলে ইমরান আলী (২৩), খুশি আক্তারসহ (১৮) আরও কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরান আলীকে ১০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ বলেন, প্রিয় ইসলামকে গ্রেপ্তার করলে তার ভাড়াটে ৩ যুবক এসে আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদানে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ইমরান নামের একজনকে আটক করা হয়েছে। তাকে এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই ।

আপডেট টাইম : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫