ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

দগ্ধ দুই সাংবাদিক এখনও শঙ্কামুক্ত নন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অগ্নিদগ্ধ জাগো নিউজ-এর বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন এবং এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন এখনও শঙ্কামুক্ত নন। আগুনে তাদের দু’জনেরই শ্বাসনালী ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ও ঢামেক বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, দু’জনের শারীরিক অবস্থা মোটামুটি, তবে ভালো আছে তা বলা যাবে না। আগুনে দু’জনেরই শ্বাসনালী ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তাদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার (২৩ জুলােই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় তারা দু’জন আহত হন। ঘটনার পর ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়া দগ্ধ ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দু’জনের মুখমণ্ডলসহ দুই হাত অগ্নিদগ্ধ হয়েছে। শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

সূত্র:জাগোনিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

দগ্ধ দুই সাংবাদিক এখনও শঙ্কামুক্ত নন

আপডেট টাইম : ১২:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯