ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের চক্রান্তে জীবন গেলো মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রেপ্তার ৩ জন ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে তার বন্ধু সহ একটি চক্রের বিরুদ্ধে। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার হয়েছে তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান (২৮), মাদারগঞ্জ পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) ও সালন্দর ইউনিয়নের তেলীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)।

পুলিশ জানায়, গতরাতে মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এসময় তাদের দেয়া তথ্য মতে রাতেই সিজানের বাসার পিছে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আবারও জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ঘটনার সাথে জড়িত ছিলেন রত্না নামের আরেকজন ব্যক্তি। যে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকালেই হত্যাকারী সিজানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এসে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তারা।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর কয়েক দফায় মুক্তিপণ দাবি করে ২৫ লক্ষ টাকা নেয় অপহরণকারীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের চক্রান্তে জীবন গেলো মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রেপ্তার ৩ জন ।

আপডেট টাইম : ০৯:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫