ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

লাইফ সাপোর্টে তামিম ইকবাল, হেলিকপ্টারে আনা হবে ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনকি তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়। বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, তামিমকে দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

লাইফ সাপোর্টে তামিম ইকবাল, হেলিকপ্টারে আনা হবে ঢাকায়

আপডেট টাইম : ০১:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫