ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বরিস জনসন বিকেলেই দায়িত্ব নেবেন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বরিস জনসন। মঙ্গলবার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন তিনি। এর মাধ্যমে থেরেসা মের স্থলাভিষিক্ত হয়েছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন শুরু করবেন তিনি।

বুধবার বিকেলে বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের উপস্থিতিতে দায়িত্ব নেবেন বরিস জনসন। তার আগে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন থেরেসা মে।
ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নেয়ার পরেই মন্ত্রীসভার নাম ঘোষণা করবেন তিনি। একটি সূত্র জানিয়েছে, আধুনিক ব্রিটেন তৈরির ওপর গুরুত্ব দেবে জনসনের মন্ত্রীসভা। নতুন মন্ত্রীসভায় নারীদের পাধান্য দেয়া হবে। একই সঙ্গে ক্ষুুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন ৬৬ দশমিক ৪ শতাংশ টরি সদস্যের সমর্থন পেয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্যের মধ্যে ৯২ হাজার ১৫৩ জন জনসনের পক্ষে ভোট দিয়েছেন। আর জেরমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ সদস্যের সমর্থন।

বিশাল জয়ের পরই জনসন ঘোষণা করেন যে, তার কাছে বেক্সিটই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। রানির আমন্ত্রণে নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেবেন বরিস জনসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বরিস জনসন বিকেলেই দায়িত্ব নেবেন

আপডেট টাইম : ০১:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯