ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হার্ট অ্যাটাকের ঘটনা মানসিকভাবে মানতে পারছেন না তামিম

সিটিজেন প্রতিবেদক: কী পরিমাণ মানসিক চাপে আছেন তামিম ইকবাল, এটা শুধু তিনিই জানেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত তামিম ফিরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন।

প্রথমে কেপিজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। পরে পুলিশি প্রটোকলে তাঁকে ঢাকায় আনা হয় এবং ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। হাসপাতাল সূত্র জানিয়েছে, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তামিমকে। তবে তিনি এখনো মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক নন, তাই একজন মনোবিদের সহায়তা নেবেন। ধারণা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান ম্যাচ চলাকালে মোহামেডান অধিনায়ক তামিম সুস্থ থাকলেও ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাঁকে কেপিজে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁকে সিপিআর দেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। সেখানে তাঁর এনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়।

তামিমের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, তামিম সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছেন বলে প্রাণে বেঁচে গেছেন। বিসিবি পরিচালক আকরাম খানও চিকিৎসকদের প্রশংসা করেছেন।

তামিমের অসুস্থতার খবর শুনে সামাজিক মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার। তাঁদের সঙ্গে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংও আবেগী বার্তা দিয়েছেন।

এদিকে, সাকিব আল হাসানের মা-বাবা কেপিজে হাসপাতালে গিয়ে তামিমকে দেখে এসেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

হার্ট অ্যাটাকের ঘটনা মানসিকভাবে মানতে পারছেন না তামিম

আপডেট টাইম : ০৮:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫