ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

আতলেতিকোকে বিদায় করল বার্সেলোনা, কোপায় এল ক্লাসিকো ফাইনাল

ক্রীড়া ডেস্ক: সব প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ায় কেবল কোপা দেল রে-ই ছিল আতলেতিকো মাদ্রিদের সামনে একমাত্র শিরোপা। ফলে ফাইনালে উঠতে যে দলটি চেষ্টার কোনো ত্রুটি রাখবে না, তা আগেই আন্দাজ করেছিলেন অনেকে। তবে চেষ্টা চালালেও ধারহীন ফিনিশিংয়ে সাফল্য পায়নি দিয়েগো সিমিওনের শিষ্যরা। হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

বার্সা-আতলেতিকোর প্রথম লেগটা ৪-৪ গোলের রোমাঞ্চকর এক ড্র দেখেছিল। তবে দ্বিতীয় লেগে ফেরান তরেসের একমাত্র গোলেই ফাইনালে উঠেছে বার্সেলোনা। সেভিয়ায় অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। হানসি ফ্লিকের দল এখন সম্ভাব্য তিনটি মেজর শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভালোভাবেই।

আতলেতিকো মাদ্রিদের জন্য সময়টা ভালো যাচ্ছে না। দুই দলের ৪-৪ গোলে ড্র হওয়া প্রথম লেগের পর তারা পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে, সেটাও চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার ম্যাচ। লা লিগায় তারা শীর্ষস্থান থেকে নয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। এখন কোপা দেল রে থেকেও তাদের বিদায় নিশ্চিত হলো।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক খেলছিল। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে আক্রমণ করছিলেন। তবে ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণ ছন্দে খেলছিলেন। ফেরমিন লোপেজও আক্রমণে কার্যকর ছিলেন।

প্রথমার্ধে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের পাস থেকে তিনি বল পেয়ে হুয়ান মুসোকে পরাস্ত করেন। এরপর রাফিনহা বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে আতলেতিকো মাদ্রিদ বেশ কিছু পরিবর্তন এনে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে। আঁতোয়ান গ্রিজমানের শট পোস্টের বাইরে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ নষ্ট করেন। এরপর বার্সেলোনা রক্ষণ সামলে খেলে এবং প্রতিপক্ষকে সুযোগ দিতে চায়নি।

শেষ দিকে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। আতলেতিকো বারবার চেষ্টা করলেও বার্সেলোনা লিড ধরে রেখে জয় পায়। উঠে যায় ফাইনালে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

আতলেতিকোকে বিদায় করল বার্সেলোনা, কোপায় এল ক্লাসিকো ফাইনাল

আপডেট টাইম : ০২:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫