ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পিএসএলে এক বছর নিষিদ্ধ দ.আফ্রিকার কর্বিন বশ

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ার পর নাম সরিয়ে নেওয়ায় বড় শাস্তি পেয়েছেন কর্বিন বশ। দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারকে প্রতিযোগিতাটি থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে।

গত জানুয়ারিতে পিএসএলের ‘ডায়মন্ড’ ক্যাটাগরি থেকে কর্বিন বশকে দলে নেয় পেশোয়ার জালমি। তবে দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামস ইনজুরিতে পড়লে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার ডাক পান বশ। এরপরই তিনি পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন।

বশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পিসিবি। তাকে আইনি নোটিশ পাঠানোর পর এবার এক বিবৃতিতে জানানো হয়, তাকে ২০২৬ সালের ১১তম আসর পর্যন্ত পিএসএলে নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা মেনে নিয়ে কর্বিন বশ বলেছেন, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির সমর্থক এবং পুরো ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারছি, আমার সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে। আমি আমার ভুল স্বীকার করছি এবং আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। এটা আমার জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে নতুন উদ্যম নিয়ে পিএসএলে ফিরতে চাই। এদিকে আজ থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পিএসএলে এক বছর নিষিদ্ধ দ.আফ্রিকার কর্বিন বশ

আপডেট টাইম : ০১:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫