ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

খরুচে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লেন শামি

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়াস আইয়ার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ব্যাট হাতে পাঞ্জাব কিংসকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। তার ৮২ রানের ইনিংসে ভর করেই হায়দরাবাদকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে পাঞ্জাব।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নামা শামি ৪ ওভারে কোনো উইকেট না নিয়ে দেন ৭৫ রান।

এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়া বোলিং ফিগার। চলতি আসরেই ৭৬ রান দিয়ে শীর্ষে আছেন ইংলিশ পেসার জফ্রা আর্চার। এর আগে ভারতীয়দের মধ্যে রেকর্ড ছিল মোহিত শর্মার (৪ ওভারে ৭৩ রান) নামে, এবার তা পেছনে ফেললেন শামি।

শুরুটা ভালোই করেছিলেন তিনি—প্রথম তিন বলে দেন মাত্র ২ রান। কিন্তু এরপরেই ছন্দপতন। প্রথম ওভারের শেষ তিন বলে প্রভসিমরান সিং মারেন টানা তিন চার। দ্বিতীয় ওভারে আবার ৩টি ছক্কা ও একটি চারে আসে ২৩ রান।

তৃতীয় ওভারে কিছুটা নিয়ন্ত্রণে ছিলেন (১১ রান), তবে শেষ ওভারে স্টয়নিস একাই তুলে নেন ২৭ রান, যার মধ্যে ছিল শেষ চার বলে চারটি ছক্কা!

চার ওভারে মোট ৭টি ছক্কা ও ৬টি চার হজম করেন শামি। তার এই দুঃস্বপ্নের স্পেলেই পাঞ্জাব কিংস ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২৪৫ রান। দলের পক্ষে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৮২ ও স্টয়নিস ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খরুচে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লেন শামি

আপডেট টাইম : ০১:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫