ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

২০২৮ সালের অলিম্পিকের ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা আইওসির

ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসের ভেন্যু সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে এলএ২৮ আয়োজক কমিটি জানিয়েছে প্রায় এক দশকেরও বেশি সময় পর অলিম্পিকে প্রথমবারের মতো ক্রিকেটকে স্বাগত জানাবে ওয়েস্ট কোস্ট।

এলএ২৮ আয়োজক কমিটি এক ঘোষণায় জানিয়েছে, পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ীভাবে একটি বিশেষ ভেন্যু নির্মাণ করা হবে ক্রিকেট ম্যাচগুলোর জন্য। আয়োজকরা বলছে, টি২০ ক্রিকেট বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইভেন্ট এবং ২০২৮ অলিম্পিকে তা অন্তর্ভুক্ত হওয়ায় ওয়েস্ট কোস্টের জন্য এটি গর্বের বিষয়।

ক্রিকেটকে আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্তে খুশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বলেন, বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা থাকলেও অলিম্পিকে এর প্রত্যাবর্তন স্বস্তির খবর। টি২০ ফরম্যাট নতুন দর্শকদের আকৃষ্ট করবে বলেই আমরা আশাবাদী। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮ আয়োজক ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি, এই ইভেন্টের সফলতার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

প্রথমে নিউইয়র্কে এই ইভেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ক্যালিফোর্নিয়ার পোমোনাকে চূড়ান্ত করা হয় ভেন্যু হিসেবে। উল্লেখ্য, নিউইয়র্কেই গত বছর টি২০ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

২০২৮ সালের অলিম্পিকে ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নেবে, যেখানে বিশ্বের চোখ থাকবে আবারও অলিম্পিকে ফিরে আসা এই ঐতিহাসিক খেলাটির দিকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

২০২৮ সালের অলিম্পিকের ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা আইওসির

আপডেট টাইম : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫