ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: পরিবেশ উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংক লুটপাট থামাতে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, এই সংশোধনী হলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়বে। ফলে বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে অর্থপাচার ও লুটপাটের যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা বন্ধ করা সম্ভব হবে।

তিনি বলেন, অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজস্ব নীতি-ব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংক সংশোধনসহ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।

এ সময় অধ্যাপক ইউনূসকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল মন্তব্য করে রিজওয়ানা বলেন, গ্রামীণ ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। নতুন আইনে জনস্বার্থ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হবে গ্রামীণ ব্যাংককে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে কর্তৃত্ব দেওয়া হয়েছে। যাতে সাধারণ আমানতকারীদের স্বার্থ অক্ষুণ্ন থাকে। বিধিমালা এলে পুরোটা জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: পরিবেশ উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫