ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের

সিটিজেন প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন’র ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সাত রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই।

তিনি বলেন, যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয়, তাহলে বাংলাদেশ শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে।

বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ সম্প্রতি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন করেছে, যেখানে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। এটি বিশ্বের আটটি সর্বাধিক জনবহুল দেশের একটি। তিনি বলেন, প্রায় ১৮ কোটি মানুষ একটি ক্ষুদ্র ভূমিতে বাস করে, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি।

তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ৩৭ বছরের কম। তাদের প্রযুক্তি জ্ঞানের সুযোগ রয়েছে।

তিনি আরও তুলে ধরেন যে, তার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলোকে সংস্কার করেছে, যেগুলো ক্ষমতাচ্যুত সরকার তার ১৬ বছরের শাসনামলে ধ্বংস করে দিয়েছিল।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের

আপডেট টাইম : ১২:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫