ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

‘২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুলাই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর চলবে ২ আগষ্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে।

শুক্রবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। খবর : দৈনিক জাগরণ।

তিনি বলেন, মুসলমানদের বৃহত্তর দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে ১২ আগষ্ট। আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। ঈদের ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সে হিসেবে ২৯ জুলাই থেকে অগ্রিম টিকিটি বিক্রি শুরু হবে।

২৯ জুলাই দেয়া হবে ৭ আগস্টের টিকিট, ৩০ জুলাই ৮ আগস্ট, ৩১ জুলাই ৯ আগস্ট। যারা ১ আগস্ট সংগ্রহ করবেন তারা ১০ আগস্ট, ২ আগস্ট দেয়া হবে ১১ আগস্টের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে।

মন্ত্রী বলেন, ‘ঈদ শেষে ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের টিকিট, ৭ আগস্ট ১৬ আগস্টের টিকিট, ৮ আগস্ট ১৭ আগস্টের টিকিট, ৯ আগস্ট দেয়া হবে ১৮ আগস্টের টিকিট।’

একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঈদে অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।’

ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না বলেও জানান রেলমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

‘২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু’

আপডেট টাইম : ০২:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯