ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

উত্তাপ ছড়ানো আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক: আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াইয়ে পারল না কেউ। তবে মোহামেডানের মাহবুব আলমের ফাউল ও লাল কার্ডে উত্তাপ ছড়ালো বেশ। উন্মত্ত গ্যালারির তাণ্ডবে খেলাও বন্ধ থাকল দুই দফা। শেষ দিকে আবাহনী মরিয়া হয়ে উঠল বটে, কিন্তু পেল না জালের দেখা। শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মাঠ ছাড়ল পয়েন্ট ভাগাভাগি করে। শেষ দিকে আবাহনী মরিয়া হলেও গোলের দেখা পায়নি। প্রথম লেগে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান।

আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লিগে শীর্ষে থাকল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আলফাজ আহমেদের দল। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মারুফুল হকের আবাহনী।

ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আক্রমণ না হলেও অষ্টম মিনিটে সুমন রেজার হেডটি পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৩৯তম মিনিটে সুযোগ পেলেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল মিস করেন মোহামেডানের আরিফ হাসান।

এর পরই মোহামেডান বড় ধাক্কা খায়। সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মাহবুব আলম। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছোড়া হয় ফ্লেয়ার ও অন্যান্য বস্তু, যার কারণে খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট। কিছুক্ষণ পর আবারও গ্যালারি থেকে বোতল ছোড়ায় খেলা বন্ধ থাকে আরও দশ মিনিট।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করে আবাহনী। ৬৫তম মিনিটে সহজ এক সুযোগে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। পরে দিয়াবাতের পাসে মোজাফ্ফরের শট যায় সাইড পোস্ট দিয়ে বাইরে। ৮০তম মিনিটে কর্নার থেকে সুমনের শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

শেষদিকে রাফায়েলের হেড আটকে দেন তপু। সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

উত্তাপ ছড়ানো আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র

আপডেট টাইম : ১০:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫