ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে নেমে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: কদিন আগে বাছাইপর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের অবস্থা বেহাল। সর্বশেষ খেলা ৯ ম্যাচ ধরে জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে নিগার সুলতানা জ্যোতির দল পেল দুঃসংবাদ। কুড়ি ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে তারা।

শুক্রবার (২ মে) আইসিসির প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এই র‍্যাঙ্কিংয়ে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপর থেকে খেলা ম্যাচগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। এই সময় বাংলাদেশ নারী দল ৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, যার মধ্যে একমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে ড্র করেছে। বাকি ৭ সিরিজেই পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা।

গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে একই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়া ঘটনাগুলো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমনের পেছনে বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশকে পিছনে ফলে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। শীর্ষ পনেরোর মধ্যে থাকা দলগুলো হলো থাইল্যান্ড (১১), স্কটল্যান্ড (১২), পাপুয়া নিউগিনি (১৩), জিম্বাবুয়ে (১৪) ও নেদারল্যান্ডস (১৫)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে নেমে গেল বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫