ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের

সিটিজেন প্রতিবেদক: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের রেশ ছড়িয়েছে তাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও। ঠিক এই সময়ে ফেসবুক স্ট্যাটাসে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন বাংলাদেশে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার ভোর রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দুই নেতা জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।’ অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার বার্তায় বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

ভারত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় দুটি মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়।

পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জবাব হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করা হয়েছে।

এদিকে ভারত দাবি করেছে, তাদের ‘অপারেশন সিন্দুর’ মূলত সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতীয় বাহিনী জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে।

এই উত্তেজনার ফলে আকাশপথেও প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আকাশপথ অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশগামী দুটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যায়। এর মধ্যে ছিল তুর্কিয়ে থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের TK-712 ফ্লাইট ও কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইতিমধ্যে দুই প্রতিবেশী দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার পরামর্শ দিচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের

আপডেট টাইম : ০২:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫