ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

রোহিতের পর টেস্ট থেকে অবসরে যাচ্ছেন কোহলি?

ক্রীড়া ডেস্ক: ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। এই ইচ্ছার কথা ইতোমধ্যে দেশটির ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন তিনি, শনিবার এমন খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

গত বুধবার (৭ মে) সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে টেস্ট থেকে অবসর নেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এ সিরিজের আগে আরও এক সিনিয়র ক্রিকেটারকেও এ ফরম্যাট থেকে হারাতে যাচ্ছে বিসিসিআই।

রোহিতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিও। ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করে, সে (কোহলি) সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে বোর্ডকে জানিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের আগে এমন সিদ্ধান্ত নিয়ে কোহলিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। তিনি এখনো কিছু জানাননি।

ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন তিনি। তবে ফর্মে না থাকলেও বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে কোহলি থাকুক। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি এই সফরে না পাওয়া যায়, তাহলে দলের ব‍্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে।

২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ১২৩টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ২১০ ইনিংসে তার শতক ৩০টি আর অর্ধশতকের সংখ্যা ৩১টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

রোহিতের পর টেস্ট থেকে অবসরে যাচ্ছেন কোহলি?

আপডেট টাইম : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫