ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডিবির অভিযানে আ. লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

সিটিজেন নিউজ ডেক্স :
রাজধানীতে ২৪ ঘন্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার(৪৫) ২। দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মতি (৫৫) ৩। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআর আই) এর পরিচালক ও শেখ হাসিনার সহকারি প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু(৪৪) ৪। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার(৩৫) ৫। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম (৪০) ৬। নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরকার (৫৫) ও ৭। দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ারকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুপুর ৩:৫০ ঘটিকায় মোঃ ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ০১:০০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর রমনা এলাকা থেকে দুপুর ০২:০০ ঘটিকায় মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি টিম বিকাল ৫:০৫ ঘটিকায় সাভার থানাধীন কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত ১১:৪৫ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, আজ (১১ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮:১৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কর্তৃক বাড্ডা থানার ১৮ নং সেক্টর হতে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিবির অভিযানে আ. লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

আপডেট টাইম : ০১:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫