ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৬ মাসেই ভেঙে গেল মারে-জোকোভিচের জুটি

স্পোর্টস ডেস্ক: ‘যেন রোনালদোকে কোচিং করাচ্ছেন মেসি’, নোভাক জোকোভিচের কোচ হিসেবে অ্যান্ডি মারের যোগ দেওয়াকে এভাবেই বর্ণনা করেছিলেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। ছয় মাস পরই আলাদা হয়ে গেল এই জুটি।

অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে গত নভেম্বরে মারেকে কোচ হিসেবে যুক্ত করেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। ২০২৪ প্যারিস অলিম্পিকস দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানা তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারের কোচিংয়ের প্রথম অভিজ্ঞতা এটি।

মারের কোচিংয়ে গত অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠেন জোকোভিচ। কিন্তু পায়ের চোটের কারণে ওই ম্যাচে প্রথম সেটে হারের পর লড়াই থেকে সরে দাঁড়ান সার্বিয়ান তারকা। ৩৭ বছর বয়সী জোকোভিচের তার মানের দিক থেকে কঠিন এক মৌসুম কাটছে। তার খেলা গত পাঁচটি টুর্নামেন্টের চারটিতে প্রথম ম্যাচ হেরেছেন, এছাড়া মায়ামি ওপেনের ফাইনালে হেরে গেছেন ১৯ বছর বয়সী ইয়াকুব মেনসিকের বিপক্ষে।

টেনিস কোর্টে লম্বা সময় ধরে জোকোভিচ ও মারে ছিলেন প্রতিদ্বন্দ্বী। সাতটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসহ অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। জোকোভিচ বললেন, মারেকে কোচ হিসেবে পাওয়ার সময়টাও দারুণ উপভোগ করেছেন তিনি।

তিনি জানান, “গত ছয় মাস ধরে কোর্টের ভেতরে ও বাইরে কঠোর পরিশ্রম, আনন্দ ও সমর্থনের জন্য ধন্যবাদ কোচ অ্যান্ডি। একসঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও গভীর করতে পারাটা খুব উপভোগ করেছি।”

জোকোভিচের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাকে শুভকামনা জানিয়েছেন ব্রিটিশ তারকা মারে। তিনি বলেন, “একসঙ্গে কাজ করার অবিশ্বাস্য সুযোগের জন্য নোভাককে ধন্যবাদ। গত ছয় মাস ধরে তার দলের কঠোর পরিশ্রমের জন্যও ধন্যবাদ। নোভাককে বাকি মৌসুমের জন্য শুভকামনা জানাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৬ মাসেই ভেঙে গেল মারে-জোকোভিচের জুটি

আপডেট টাইম : ০৫:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫