ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৮০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সন্তুষ্ট

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ৮০ শতাংশ মানুষ শেখ হাসিনার কার্যক্রমে সন্তুষ্ট। রাজনৈতিক গবেষণা সংস্থা কলরেডির প্রকাশিত এক জরিপে এ তথ্য জানানো হয়। সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে এ জরিপ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান গবেষক অধ্যাপক আবুল হাসনাত।
সংবাদ সম্মেলনে জরিপদল ফল প্রকাশ করে বলেন, উত্তরদাতারা বিভিন্ন সড়ক, মহাসড়ক এবং শিক্ষাখাতের উন্নয়নের পাশাপাশি সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের প্রশংসা করেছে।

তারা বলেন, জরিপে দেশব্যাপী বর্তমান সরকারের প্রথম ছয় মাসে মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণে মনোভাবকে মূল্যায়ন করা হয়েছে। এক হাজার ২৫৫ জনের ওপর এই জরিপ চালানো হয় এবং এর মধ্যে ২৪ শতাংশ নারী।

জরিপে দেখা গেছে, ৫৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে ভালো করছে। ৩৪ দশমিক ৩৪ শতাংশের মতে, সরকার আগে যা ছিল, এখনও তা-ই আছে। আর ১০ দশমিক ৬৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে খারাপ বা খুব খারাপ করছে।

অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে বলেন, গবেষণা জরিপে মন্ত্রীদের মধ্যে তাদের কর্মকাণ্ডে সাফল্যের দিক থেকে শীর্ষে উঠে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষক কাজী আহমেদ পারভেজ এবং কলরেডির চিফ অপারেটিং কর্মকর্তা আজাদ আবুল কালাম গবেষণাটি পরিচালনা করেন।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৮০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সন্তুষ্ট

আপডেট টাইম : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯