ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আধা ঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, টিকিট শেষ এক ঘণ্টায়

সিটিজেন প্রতিবেদক: আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (২৪ মে) আগামী ৩ জুনের টিকিট বিক্রি হচ্ছে।

তথ্য অনুযায়ী,  সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে।৩ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩২ হাজার ৮৪১টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৩ টি ট্রেনে ১৬ হাজার ৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২০ টি ট্রেনে ১৬ হাজার ৭৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত ১৫ হাজার ৬৫৮টি টিকিট বিক্রি হয়েছে।

আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৫৫টি টিকিট। সকাল ৯ টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৯ হাজার ৮৬৭টি টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আধা ঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, টিকিট শেষ এক ঘণ্টায়

আপডেট টাইম : ০১:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫