ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

ক্রীড়া ডেস্ক: শেষ ম্যাচে কোমোকে ২-০ গোলে হারিয়েও সিরি আ শিরোপা অধরা রয়ে গেল ইন্টার মিলানের। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে তারা। একই রাতে, শুক্রবার (২৩ মে), ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে নাপোলি। গত তিন মৌসুমে এটি তাদের দ্বিতীয় সিরি আ শিরোপা।

শিরোপা নিশ্চিতের ম্যাচে নাপোলির হয়ে গোল দুটি করেন স্কট ম্যাকটনিমে ও রোমেলু লুকাকু।

সিরি আ’র শিরোপা নির্ধারণ হলো একেবারে শেষদিকে গিয়ে। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নাপোলি। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট ছিল ইন্টারের। শেষ ম্যাচে নাপোলি কোনোভাবে পয়েন্ট হারালেই সুযোগ পেয়ে যেত ইন্টার। তবে তাদের সে সুযোগ দেয়নি ম্যাকটনিমে-লুকাকুরা।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে দলকে লিড এনে দেন ম্যাকটনিমে। মাতেও পলিতানোসের ক্রস গোলবার থেকে ছয় গজ দূরত্বে পেয়ে দারুণ এক বাইসাইকেল কিকে জাল খুঁজে নিয়ে সমর্থকদের উল্লাসে মাতান স্কটিশ মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেলজিয়ান তারকা লুকাকু। ডিফেন্ডার আমির রহমানির লম্বা পাস মাঝমাঠ থেকে দখলে নিয়ে ক্যালিয়ারির ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান তিনি।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় নাপোলি। জিতে নেয় নিজেদের ইতিহাসে চতুর্থ লিগ শিরোপা। গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় বারের মতো সিরি আ’য় চ্যাম্পিয়নের স্বাদ পেলো তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

আপডেট টাইম : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫