ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

৭ দিনের সফরে জাপান গেলেন রাজউক চেয়ারম্যান

সিটিজেন প্রতিবেদক: সাত দিনের সফরে জাপান গেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২৪ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে যাত্রা করেন তিনি। আগামীকাল ২৫ মে থেকে শুরু হয়ে ৫ জুন পর্যন্ত দুই সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে তিনি জাপান গিয়েছেন। রাজউক চেয়ারম্যান ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ জানান, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজউক চেয়ারম্যান ‘Transit Oriented Development (TOD) Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে জাইকা।

তিনি জানান, ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে টিওডি প্রজেক্ট চালু করেছে বাংলাদেশ সরকার। যেখানে জাইকা সহযোগিতা করছে কারিগরি ও অর্থায়ন কাঠামোয়। প্রশিক্ষণটি মূলত ভূমি পুনর্বিন্যাস ও পুনর্গঠনের আধুনিক কৌশলসমূহের বাস্তব প্রয়োগ ও পরিকল্পনা নিয়ে গঠিত। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু অ্যাকাডেমিক ক্লাসেই নয়, বরং জাপানের বিভিন্ন এলাকা ঘুরে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।

প্রশিক্ষণে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। রাজউক থেকে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম অংশ নেবেন। তারা হলেন—সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হক।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারাও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

৭ দিনের সফরে জাপান গেলেন রাজউক চেয়ারম্যান

আপডেট টাইম : ০৬:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫