ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দল-সংগঠনের বৈঠক

সিটিজেন প্রতিবেদক: দেশের আট রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা আজ রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একইদিন গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ বৈঠকের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা পৌনে ৬টায় যমুনায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার দলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন।

ইসলামী আন্দোলন ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন রাজনৈতিক নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দল-সংগঠনের বৈঠক

আপডেট টাইম : ০১:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫