ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের সাপোর্ট এক্সপেক্ট করছি

সিটিজেন প্রতিবেদক: সরকার জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিজিট। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে। আড়াই হাজার জাপানি ব্যবসায়ীর জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানি বিনিয়োগ আসে এবং তাদের আর কী কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে একটি সেমিনারে প্রধান উপদেষ্টা কথা বলবেন। ওই সেমিনারে তিনশ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন।

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এখানে অনেকগুলো প্ল্যান, সব প্ল্যান যদি এগজিকিউট করা হয় সেখানে ইনভেস্টর লাগবে ১৪০ বিলিয়ন ডলারের মতো। সেই জায়গায় কীভাবে ইনভেস্টমেন্ট আনা যায়, সেটার জন্য এই সফরে ফোকাস থাকবে।

মহেশখালী-মাতারবাড়িতে ছয়টি পোর্ট টার্মিনাল হবে। যেখানে পৃথিবীর বড় বড় জাহাজ ভিড়বে। এখানে একটি সিটি হবে, অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব, এনার্জি হাব হবে। এগুলো প্রত্যেকটার জন্য জাপান সফরে তিনি (প্রধান উপদেষ্টা) ইনভেস্টর দেখবেন। অনেক আগে জাপানের এ বিষয়ে অনেক ইন্টারেস্ট ছিল। এখন বড় বড় কোম্পানি যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, পুরো ট্যুরে ফোকাসটা থাকবে এখানে।

তিনি আরও বলেন, মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, সেই সময়ে কক্সবাজারও ডেভেলপ হবে। খুব দ্রুত কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের সাপোর্ট এক্সপেক্ট করছি

আপডেট টাইম : ০৮:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫