ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হঠাৎ মহাখালী বাস টার্মিনালে উপদেষ্টা আসিফ, লাবিবা ক্ল্যাসিককে জরিমানা

সিটিজেন প্রতিবেদক: কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ জুন) সকালে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত লাবিবা ক্লাসিক লিমিটেড নামের পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় এই জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সময় গণমাধ্যমকে জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভাড়া কিংবা হয়রানি রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

পরিদর্শনকালে যাত্রীদের কাছ অতিরিক্ত ভাড়া আদায়ের টাকা ফেরতের উদ্যোগ নিতে দেখা গেছে। এ সময় কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় হলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

অন্যদিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ভোর থেকেই আমাদের ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হঠাৎ মহাখালী বাস টার্মিনালে উপদেষ্টা আসিফ, লাবিবা ক্ল্যাসিককে জরিমানা

আপডেট টাইম : ১২:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫