ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কিংবদন্তিদের তালিকায় স্মিথ

ক্রীড়া ডেস্ক: লর্ডসটা বোধকরি স্টিভেন স্মিথের প্রিয় মাঠ। ইংল্যান্ডের এই মাঠে বারবারই নিজেকে প্রমাণ করেছেন স্মিথ। শেষবার খেলেছিলেন ২০২৩ সালে। সেবারেও ছিল তার দুর্দান্ত এক সেঞ্চুরি। বড় মঞ্চের খেলোয়াড় স্টিভেন স্মিথ ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসেও দেখালেন নিজের ব্যাটের ঝলক।

বুধবার প্রথম দিনের খেলায় প্রোটিয়া বোলাররা আগুন ঝরিয়েছেন পিচে। তাতেও শান্ত এক ইনিংস খেললেন স্মিথ।

১১২ বলে করেছেন ৬৬ রান। তাতেই ভেঙেছেন অনেক কীর্তি। ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে তিনি সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। এই তালিকায় এতদিন ওপরে ছিলেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। ইংলিশ ভূখণ্ডে ১৮টি ফিফটিতে তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন স্মিথ।

ইংল্যান্ডের মাঠ লর্ডসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও এখন তার নামের পাশে। ঐতিহাসিক ভেন্যুটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ৫৭৮ রান স্মিথের। পেছনে পড়েছেন ওয়ারেন বার্ডসলি, গ্যারি সোবার্স, ডন ব্র্যাডমানের মতো নামেরা।

তবে স্মিথের অনন্য কিছু কীর্তিও আছে, যেখানে পা রাখেননি আর কেউই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একাধিক ফাইনালে ফিফটি করেছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। এশিয়ার বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির নকআউট ম্যাচে ৫টির বেশি ফিফটি আছে তার। গতকাল আইসিসি নকআউট ম্যাচে ৭ম ফিফটি দিয়ে ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকেও।

৬৬ রানের এই ইনিংসটি লর্ডসে স্মিথের ৫ম পঞ্চাশোর্ধ ইনিংস। ক্রিকেটের ইতিহাসে ভিনদেশী ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি আছে কেবল শিভনারায়ণ চন্দরপলের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কিংবদন্তিদের তালিকায় স্মিথ

আপডেট টাইম : ০১:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫