ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বিজেপি নেতার মন্তব্য,গরু অক্সিজেন দেয়

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: বিজ্ঞান বলে, আমরা প্রাণিরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি। পক্ষান্তরে গাছপালা কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। তবে ভারতের এক বিজেপি নেতা বললেন অন্য কথা। গরু অক্সিজেন দেয় বলে মন্তব্য করেছেন তিনি।

ত্রিবেন্দ্র সিং রাওয়াত নামের ওই বিজেপি নেতা ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাখণ্ডের দেরাদুনের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সেখানে তিনি বলেন, ‘গরু যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই অক্সিজেন ছাড়েও। আমাদের বাঁচার রসদ দেয় বলেই তাকে মায়ের স্থান দেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, গোটা শরীরের জন্য গোবর ও গোমূত্র খুবই উপকারী। হার্ট-কিডনির রোগ নিরাময়ে তা সাহায্য করে। গরুর কাছাকাছি থাকলে টিবি রোগ সেরে যায়।

মুখ্যমন্ত্রীর দাবি, বিজ্ঞানীরাও নাকি তার এই মতবাদকে প্রশংসাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। তার বিতর্কিত এ মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বয়ে যায়।

তবে এই প্রথম নয়, গরুকে নিয়ে মন্তব্য করে আগেও বিতর্কে জড়িয়েছেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, ‘আমি নিজে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলাম। গোমূত্র পান করে আর পঞ্চগব্য (গোবর, গোমূত্র ও দুধ থেকে প্রস্তুতকৃত এক ধরনের খাবার) গ্রহণ করে নিজেকে সারিয়ে তুলেছি। এটা সত্যিই কার্যকরী এবং আমি নিজেই তার উদাহরণ।’

তিনি দাবি করেন, শুধু গাভীর গায়ে হাত বুলিয়ে দিলেই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা যায়। তিনি আরও বলেন, ‘যদি আপনি গাভীর পেছন থেকে গলার দিকে হাত বুলিয়ে দেন, তাহলে গোমাতা খুশি হন। আর এটা নিয়মিত করতে থাকলে আপনার ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণে থাকবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

বিজেপি নেতার মন্তব্য,গরু অক্সিজেন দেয়

আপডেট টাইম : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯