ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ক্রীড়াঙ্গনের তিন অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদ তিনটি অ্যাসোসিয়ন বিলুপ্ত ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রজ্ঞাপনে ঘোষণা করা হয় ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়নের সাংগঠনিক স্বত্বা আর থাকছে না।

আবার অনেক অপ্রচলিত খেলার জন্য সংস্থাও অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আজ এক প্রজ্ঞাপনে ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনকে বিলুপ্তি করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ ক্ষমতাবলে এটি বাস্তবায়ন হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে এটাই প্রথম সাংগঠনিক কাঠামোগত সংস্কার হিসেবে পরিগণিত হচ্ছে।

এই তিন অ্যাসোসিয়েশনে নিজস্ব স্বত্তা বিলুপ্ত হলেও প্রায় সমধর্মী অন্য ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে। প্যারা আরচ্যারিকে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, খিউকুশিন কারাতেকে বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

খিউকুশিন, প্যারা আরচ্যারির জন্ম দুই বছরের মধ্যে হলেও ঘুড়ি অ্যাসোসিয়েশন অবশ্য প্রায় দুই দশক আগে থেকেই ছিল। ঘুড়ি উৎসব জনপ্রিয় হলেও ঘুড়ি অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনেক দিন থেকেই দৃশ্যমান নয়। তিন অ্যাসোসিয়েশন তিন ফেডারেশনের সঙ্গে একীভূত হওয়া তিন ফেডারেশনের কর্ম পরিধি বাড়বে এর বিপরীতে জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধা কতটুকু বাড়ে সেটা এখনো স্পষ্ট নয়।

গত জাতীয় নির্বাচনের শেষ দিকে খিউকুশিন কারাতেকে আলাদা এসোসিয়েশনের স্বীকৃতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনির প্রভাবে এই অ্যাসোসিয়েশনের সৃষ্টি হয়েছিল। এ রকম নানা সময় নানা চাপ ও তদবিরে জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশন-অ্যাসোসিয়েশনের জন্ম দিয়েছে। জুজুৎসু, সেপাক টেকরো, থ্রোবল, বাশাআপ, মাউন্টেরিং,চুকবলের মতো অপ্রচলিত অনেক খেলাকেই অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রায় সমধর্মী খেলা তায়কোয়ান্দো, তায়কোয়ানডো, কারাতে ও মার্শাল আর্ট আলাদা আলাদা ফেডারেশন রয়েছে।

তিন অ্যাসোসিয়েশন একীভূত করায় এখন ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সংখ্যা হয়েছে ৫২। ফুটবল ও ক্রিকেট বাদে অন্য ফেডারেশন-অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি গঠন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতোমধ্যে কয়েকটি ধাপে ৪৭ ফেডারেশন-অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। বাকি তিনটির মধ্যে মহিলা ক্রীড়া সংস্থা, শুটিং ফেডারেশনের কমিটি এখনো প্রকাশিত হয়নি। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য আসা শুটিংয়ের কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনের বেশ কৌতূহল রয়েছে। কমিটির অপেক্ষায় থেকে শুটিংও স্থবিরতার মধ্যে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ক্রীড়াঙ্গনের তিন অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা

আপডেট টাইম : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫