ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড়ের জায়গায় আসার আহ্বান আলী রীয়াজের

সিটিজেন প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসার আহ্বান জানিয়েছেন।

রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে? নারীদের প্রতিনিধিত্ব কীভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা এক জায়গায় আসতে পারিনি।

তিনি বলেন, উচ্চকক্ষের বিষয়টা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনুরোধ এসেছে, তারা একটু নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা করতে চায়। সেজন্য একটু সময় দরকার। সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এ বিষয়গুলো আরেকটু পরে অর্থাৎ আগামী সপ্তাহে আলোচনা করি। আগামী দুই দিন সংলাপ মুলতবি রাখব। আমরা আশা করছি, এই সময় আপনারা আলাপ-আলোচনা করে ফেরত আসতে পারবেন। কমিশন নিজেও মনে করে যে, কমিশনের নিজেরও একটু বসা দরকার।

কমিশনের সহ-সভাপতি বলেন, কোন জায়গায় আমরা একমত হতে পারি, কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাতে আসুন। যারা আসছেন, আরেকটু আগান। জুলাইয়ে সনদ করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্ব শেষ করতে পারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড়ের জায়গায় আসার আহ্বান আলী রীয়াজের

আপডেট টাইম : ০২:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫